1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২২৪ Time View
প্রতিনিধিঃ আজাহারুল হক
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে একই স্থানে আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র প্রদান এবং স্বল্পসুদে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে প্রযুক্তি-সচেতন ও দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই। এজন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র ও ঋণের চেক প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি