প্রতিনিধিঃ আজাহারুল হক
নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে করিমগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
রোববার (১০ আগস্ট) সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে গণমাধ্যম কর্মীরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এম এ আউয়াল মুন্না, হাবিবুর রহমান বিপ্লব, মো: ফেরদৌস, সাদেক আহমেদ স্বপন, সাজিব রাব্বানী প্রমুখ।
এসময় বক্তরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
Leave a Reply