1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, মৃত্যু ১ - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, মৃত্যু ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৭ Time View

প্রতিনিধি সিদ্দিকুর রহমান

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, মৃত্যু ১ পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় রুবি নামে এক গৃহবধূ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫মিনিট থেকে ৯টা ৫৫মিনিট পর্যন্ত চলে এ ঝড়।

ঝড়ে মারা যাওয়া ওই গৃহবধূ রুবি সদর উপজেলার মরিচাল এলাকার বাসিন্দা। এ সময় তার শিশুসন্তানও গুরুতর আহত হয়।

এদিকে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত রুবি নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি