1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে বিএমইউজে’র কার্যকরি সভা অনুষ্ঠিত। - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিএমইউজে’র কার্যকরি সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ০১ ফেব্রুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকেল ৩.৩০ মিনিটে বিএমইউজে’র সভাপতি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড অফিসের সম্মেলন কক্ষ, আনোয়ারা সুপার মার্কেট, ৩য় তলা, কিশোরগঞ্জে কার্যকরী কমিটির এক জরুরী কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য প্রদান করেন বিএমইউজে’র সহ-সভাপতি এস এম আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক জিকু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সোহেলরানা, সদস্য মোঃ নজরুল ইসলাম, বি এম মোজাহিদ ও মোঃ আসাউজ্জামান জুয়েল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরি কমিটি রিফর্ম করে ১৯ সদস্য থেকে ১১ সদস্য বিশিষ্ট করা হয়। এই কমিটির প্রত্যেক সদস্যই জাতীয়-১টি ও স্থানীয় যে কোন একটি সংগঠনের সদস্য হতে পারবে। তাছাড়াও সংগঠনকে গতিশীল করার জন্য গঠনতান্ত্রিক নিয়মকানুন মেনে প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি