কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া
কিশোরগঞ্জের ১৮ বোতল ফেনসিডিল ও ৭২ বোতল ESkuf এবং সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুইজনের মধ্যে ফারুক মিয়া ওরফে কালু (৩৫),বি-বাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মৃত আ. খালেকের ছেলে ও মো. সজিব মিয়া (২৮) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গাংগাইল পাঠানপাড়া গ্রামের মো. জেনু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলা সদরের চরশোলাকিয়া বাদশা মিয়া রোডস্থ জনৈক শোলেকা খাতুনের পশ্চিম ভিটির দোচালা টিনের ঘরে অভিযান পরিচালনা করে তাদেরকে ১৮ বোতল ফেনসিডিল ও ৭২ বোতল ESkuf সিরাপ এবং ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply