প্রতিনিধি জুবায়ের বয়ান শনিবার (৮ মার্চ) বিকেলে ইফতার ও দোয়া মাহফিলে হোসেনপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে,এম, শফিকুল হক (শফিক) এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহব্বায়ক ও সভাপতি, হোসেনপুর , পৌরবিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃআজিজুল তালুকদার সাধারণ সম্পাদক এরশাদ মিয়া মোঃ আবুল কালাম, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ১নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ, গণমাধ্যম কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়া, সমাজের প্রতি দায়িত্ববোধ রয়েছে পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে, এম শফিকুল হক (শফিক)। তিনি বলেন বিএনপির নেতা কর্মীসহ বিশেষ করে ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে ইফতার করতে পেরে আমি খুব আনন্দিত। এধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ভালবাসা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, জনগণের ম্যান্ডেট থাকতে থাকতে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন। জনগণের আমানত জনগণকে বুঝিয়ে দিন।
অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী, দেশনায়ক তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply