1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ-১ আসনে ঐক্যের সুর, ধানের শীষে কাজের নির্দেশ ভিপি সোহেলের - Skbanglatv.com
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-১ আসনে ঐক্যের সুর, ধানের শীষে কাজের নির্দেশ ভিপি সোহেলের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২১১ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মধ্যে ঐক্যের বার্তা আরও জোরালো হচ্ছে। বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাজহারুল ইসলামকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বিন্নাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে এই নির্দেশনার কথা জানানো হয়। বৈঠকে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর করিম উজ্জ্বল ও বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোল্লা। তাঁরা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৈঠকে একই মঞ্চে উপস্থিত নেতারা ও কর্মীরা ধানের শীষের ঐক্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, “নেতা ভিন্ন হতে পারে, কিন্তু ধানের শীষ এক ও অভিন্ন। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।”
উল্লেখ্য, ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল নিজেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি মনোনীত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ঐক্যের আহ্বান জানান, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি