1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গজারিয়ায় পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ - Skbanglatv.com
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

গজারিয়ায় পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৪ Time View
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ও এসআই মেহেদী মোস্তাকের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় লম্বাবিল হোয়াইকং, টেকনাফের মোঃ ইব্রাহীমকে আটক করা হয়। তল্লাশির সময় তার দেখানো মতে একটি কালো স্কয়ার গাড়ি থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মাদক ও গাড়িটি জব্দ করা হয়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে গজারিয়া থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি