প্রতিনিধিঃ মাখন মিয়া
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রার্থীতা পুনর্বিবেচনার দাবি প্রত্যাখান করে গাজীপুর বিএনপি বলেছে রনি ই গাজীপুর-২ আসনে বিএনপির একমাত্র উপযুক্ত প্রার্থী। গাজীপুর বিএনপি ঘোষিত প্রার্থীর বদল চায় না। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপি আয়োজিত মধুমিতা রোডে টঙ্গী কনভেনশন হলে এক প্রাক নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা বলেন গাজীপুর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এম মঞ্জুরুল করিম রনি বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
গাজীপুর-২ আসন কেটে টঙ্গী গাছা পূবাইল থানার আংশিক নিয়ে গঠিত গাজীপুর-৬ নয়া সংসদীয় আসন সুপ্রিম কোর্টের আপিল আদালতে বাতিল হলে বিপাকে পড়েন গাজীপুর-৬ আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থীরা। গাজীপুর-৬ আসন আদালতের রায়ে বিলুপ্ত হওয়ায় গাজীপুর-২ আসনের বিএনপি ঘোষিত প্রার্থীর বাতিল চেয়ে টঙ্গীতে সভা-সমাবেশ অব্যাহত রেখেছেন টঙ্গীর সম্ভাব্য এমপি প্রার্থীরা। তারা গাজীপুর-২ আসনে কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন সরকারকে প্রার্থী করার দাবি তুলেছেন। অপরদিকে গাজীপুর-২ আসনের প্রাক প্রাক নির্বাচনী প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন প্রশ্নে গাজীপুর-২ আসনের বিএনপির নেতৃত্ব এক ও অভিন্ন।
আজ অনুষ্ঠিত বিএনপির ওই সভায় গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাত মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে উঠে এম মঞ্জুরুল করিম রনির পক্ষে বক্তব্য রেখেছেন। রনি সাবেক এমপি মন্ত্রী মেয়র প্রয়াত অধ্যাপক এমএ মান্নানের ছেলে। বক্তার সকল ভেদাভেদ ভুলে অদৃশ্য শক্তির মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে একমঞ্চে উঠা মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রফেসর বসির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, আমরা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সকলকে ধানের শীষের পক্ষে কাজ করতে। আমরা বিএনপি করি। আমাদের প্রতীক ধানের শীষ। আমরা দল চিনি, মার্কা চিনি, ব্যক্তি চিনি না। এম মঞ্জুরুল করিম রনি ই আমাদের বিএনপির উপযুক্ত প্রার্থী। আমরা তার বদল চাই না। আগামী নির্বাচনে একটি অদৃশ্য শক্তির মোকাবিলা করার জন্য তারা অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে যে সকল বিএনপি নেতা গাজীপুর-২ আসনে এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি তাদের আগামী দুই দিনের মধ্যে দলের পক্ষে মাঠে নামার আহ্বান জানানো হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি। আরোও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাশেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনাসহ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, সদর মেট্রো থানা ও পুবাইল থানার আংশিক বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply