1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
"জুলাই আন্দোলনের অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত" - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

“জুলাই আন্দোলনের অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৩ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে
২২ অক্টোবর ২০২৫ইং তারিখ ‘জুলাই আন্দোলনের অভিজ্ঞতার ইনক্লুসিভ এবং প্রেজেন্টেবল মতামতসম্বলিত পোস্টকার্ড চিহ্নিতকরণ ও পরবর্তী করণীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আলোচনায় অংশ করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, জুলাই আন্দোলনের মূল শক্তি তরুণ সমাজ। যে উদ্দেশ্যে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, তা যেন আমরা ভুলে না যাই। জুলাই অভিজ্ঞতা শীর্ষক পোস্টকার্ডে সেই ঐক্যের প্রতিচ্ছবিই আমরা দেখতে পাই।
এই সেমিনারে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ প্রেস কাউন্সিল, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ, তথ্য কমিশন এর প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন। এছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়)  ডালিয়া ইয়াসমিন, সকল উপপরিচালক, সহকারী পরিচালক এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলে এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি