1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নান্দাইলে আ. লীগের সম্পাদক ও সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ৭ - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নান্দাইলে আ. লীগের সম্পাদক ও সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

প্রতিনিধি আজাহারুল হক ময়মনসিংহের নান্দাইলে যৌথবাহিনীর অভিযানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান এবং সাবেক পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়াসহ ৭ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরিপুর দায়িত্বরত মেজর নাঈম হাসান এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম উপজেলা পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারি ৭ জনকে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ৭ জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান জনি, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভুইয়া, চাঁন মিয়া, আনিস উদ্দিন ও গাঙাইল ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম।
এ বিষয়ে মেজর নাঈম হাসান বলেন দেশে নাশকতা সৃষ্টিকারী অরাজকতা নৈরাজ্য সৃষ্টিকারী পরিকল্পনাকারী সে যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি