1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের হিড়িক - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

পাকিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের হিড়িক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১২ Time View

প্রতিনিধি এনামুল হক

সম্ভাব্য ভারতীয় হামলা নিয়ে তীব্র নিরাপত্তা উদ্বেগের মাঝে নিজেদের আকাশসীমায় বিমান চলাচলে ব্যাপক নজরদারি শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে দেশটিতে অভ্যন্তরীণ বিমানের ফ্লাইট বাতিলের হিড়িক শুরু হয়েছে। বুধবার পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি আকাশসীমায় বিদেশি বিমান সংস্থাসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে বিমান চলাচল পর্যবেক্ষণ করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে পাকিস্তানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ।

দেশটির একাধিক সূত্র বলেছে, ভারত থেকে আগত অথবা ভারতীয় বিমান সংস্থার পরিচালিত ফ্লাইটে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সন্দেহজনক বিমানের বিষয়ে পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে এবং এই ধরনের যেকোনও ফ্লাইটের ছাড়পত্র এখন দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়ার প্রয়োজন হবে।

নিরাপত্তা উদ্বেগের কারণে বুধবার গিলগিট ও স্কার্দু শহরে পরিচালিত সব ধরনের বাণিজ্যিক বিমানের চলাচল বাতিল করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, আঞ্চলিক উত্তেজনা চলায় দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর থেকে চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের কর্তৃপক্ষ দেশের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ও নজরদারি প্রোটোকল ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।

দেশটির বেসামরিক বিমান পরিবহন সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, ভারতীয় আকাশসীমা ব্যবহার করে ট্রানজিট নেওয়া সব ধরনের বিদেশি বিমানের চলাচলের ওপর কঠোর নজরদারি শুরু করা হয়েছে। যদিও ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসলামাবাদ। তবে অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট চলাচলেও অতিরিক্ত নজরদারি অব্যাহত রয়েছে।

লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির সকল বড় বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। দেশের যেকোনও বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে সন্দেহজনক যেকোনও বিমানের পাইলটদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা দপ্তরের ছাড়পত্রের নম্বর চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক নথি ও শনাক্তকরণ নম্বর ছাড়া কোনও বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি