প্রতিনিধিঃ এনামুর হক
আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, ক্যান্সারে আক্রান্ত মুত্তাকিনের চিকিৎসার জন্য আমাদের ইউএনও মহোদয় উনার ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা দান করেছেন।
বিভিন্ন সামাজিক সংগঠন ও অনেকের মতো আমিও মুত্তাকিনের চিকিৎসা ফান্ড নিয়ে কাজ করছিলাম। আমার মাধ্যম জাস্ট ফেইসবুক। আর এ থেকেই আমাদের ইউএনও নিজে থেকে আগ্রহী হয়ে কয়েকদিন আগে আমাকে নক দিয়ে মুত্তাকিনের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এই উদ্দেশ্যে গতকাল মুত্তাকিনকে দেখার জন্য সরাসরি তার বাড়িতে যান, কিন্তু আর দেখা হয়নি কারণ ক্যামো দেওয়ার উদ্দেশ্যে আরও আগেই তারা ঢাকা চলে যায়। যার ফলে আমার বিকাশে টাকা পাঠিয়ে আমাকে কনফার্ম করেন এবং পরবর্তীতে মুত্তাকিনকে সরাসরি দেখার কথাও জানান। রাব্বুল আল-আমিন উনার এই দানকে কবুল করুক, আমিন।
মানবতার অনন্য নজীর কেন বললাম? কারণ ১০টা হাজার টাকা তাও আবার উনার ব্যক্তিগত। পেশা আর দায়িত্বের বাইরে গেলে উনি আমাদের হোসেনপুরের কেউ না, আমাদের হোসেনপুরের মা মাটি মানুষের সাথে উনার কোনো সম্পর্ক নাই। উনাকে না বলার পরেও নিজে থেকে আগ্রহী হয়ে যা করলেন নিঃসন্দেহে আমার কাছে তা অনন্য।
বিঃদ্রঃ পোস্টের সুবিধার্থে উনার সাথে সৌজন্য সাক্ষাতের পুরাতন ছবিটা এড করে দিলাম।
Leave a Reply