1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
"বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত" - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

“বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

প্রতিনিধিঃ জুবায়ের বয়ান

আজ রবিবার (০২ নভেম্বর) জামালপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ জনাব আবু ফয়সল মোঃ আতিক, পুলিশ পরিদর্শক (নিঃ)-এর বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহকর্মীবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সাথে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতিচারণকালে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়, জেলা পুলিশ জামালপুরের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন —জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর;জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর;জনাব মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা;জনাব মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর-১, জামালপুর;জনাব মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা, পুলিশ অফিস, জামালপুর;এবং জনাব এস.এম. আনোয়ার নাসিম, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-১, বিশেষ শাখা (ডিএসবি)’ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জনাব আবু ফয়সল মোঃ আতিক একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার। তিনি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি