1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫০৯ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার): আজ (৩০ অক্টোবর ২০২৫) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর উপস্থিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন। উল্লেখ্য, ‘হল অব ফেইম’ হলো একটি ঐতিহ্যগত সর্বোচ্চ সম্মাননা, যা কোন নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ কোন ব্যক্তিকে এ সম্মানে ভূষিত করা হয়। বিএমএ’র ‘হল অব ফেইম’-এ সেনাবাহিনী প্রধানগণের পাশাপাশি বাহিনী প্রধান হিসেবে প্রথম বারের মতো বর্তমান নৌ ও বিমান বাহিনী প্রধানগণ এ বিরল সম্মানে ভূষিত হলেন। অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানগণের সহধর্মিণীগণও উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান ১৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সাথে ১৯৮৪ সালে ২য় যৌথ সামরিক প্রশিক্ষণে (Joint Service Training) বিএমএ’তে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১০ সপ্তাহের যৌথ সামরিক প্রশিক্ষণ শেষে বাহিনী প্রধানগণ নিজ নিজ একাডেমি হতে ১৯৮৬ সালে কমিশন লাভ করেন। পরবর্তীতে, এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি ২৪ জুলাই ২০২৩ সালে ১৭তম নৌবাহিনী প্রধান এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ১১ জুন ২০২৪ সালে ১৭তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ইতিপূর্বে ০৭ জন সেনাবাহিনী প্রধান গৌরবমণ্ডিত বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি ২৪ পদাতিক ডিভিশন; কমান্ড্যান্ট, বিএমএ; কমান্ড্যান্ট,  ইবিআরসি; চেয়ারম্যান, চা বোর্ড; চেয়ারম্যান, সিপিএ; কমচিট; কমব্যান; এএসডি; এওসি, বিএএফ জহুর; এয়ার সেক্রেটারিসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি