1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ Time View

প্রতিনিধি জুবায়ের বয়ান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মধুপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান প্রিন্স, সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,ও পৌরবিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দের সহিত শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদেরকে সকল ধরনের সহযোগিতা প্রদানের নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি