1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহ পুলিশ সুপার কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন। - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ময়মনসিংহ পুলিশ সুপার কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

১৩ জানুয়ারি ২০২৬খ্রিঃ (মঙ্গলবার) ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার  মোঃ মিজানুর রহমান কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে  পুলিশ সুপার কে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ নাজমুস সাকিব উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তীতে  পুলিশ সুপার  থানায় কর্মরত সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার  আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে  পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময়  মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),  মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ময়মনসিংহ এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি