1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিঠামইনে ইয়াবা ও চোলাই মদসহ আটক -২ - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মিঠামইনে ইয়াবা ও চোলাই মদসহ আটক -২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া

কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২০ (সাতশত বিশ) টাকাসহ ০১ (এক) জন এবং মিঠামইন থানা কর্তৃক ১০০ (একশত) লিটার দেশীয় চোলাই মদসহ ০১ (এক) জন গ্রেফতার।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১২/০১/২০২৪ খ্রি: ২১.২০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারপাশা সাকিনস্থ এলজিইডি ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি লাকজান ৥ লাকি (৬০), পিতা- মৃত জাহার মাষ্টার, সাং-পূর্ব তারপাশা, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য ও ইয়াবা বিক্রির নগদ ৭২০ (সাতশত বিশ) টাকা উদ্ধার করে ১২/০১/২০২৪ খি: ২১.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

অপরদিকে মিঠামইন থানার এসআই (নি:) মো: মজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১২/০১/২০২৪ খ্রি: ২২.৫৫ ঘটিকায় মিঠামইন থানাধীন ৪নং মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: কাজল মিয়া (৪০), পিতা- হারিছ মিয়া, মাতা- রেহেনা খাতুন, সাং- ইসলামপুর, থানা- মিঠামইন, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) লিটার দেশীয় চোলাই মদ নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১২/০১/২০২৪ খি: ২৩.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

উপরোক্ত ২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি