প্রতিনিধিঃ এনামুল হক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার(শিক্ষা)।সালাউদ্দিন আহমেদ বিসিএস ক্যাডার(প্রশাসন)।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয়-ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন এবং কয়েকটা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন।
সালাউদ্দিন আহমেদ বগুড়া জেলার সিনিয়র সহকারী সচিব ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের এপিএস ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের বিমান,কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।
হাসিনার ১৭ বছরের স্বৈরশাসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১১২ টা মামলা,১০ বার কারাবাস,৩৭ দিন রিমান্ড এবং ৬ বার রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছেন।
হাসিনার স্বৈরশাসনে সালাউদ্দিন আহমেদ ৬২ দিন গুম,৯ বছরের নির্বাসিত জীবন এবং ১৯ টা মিথ্যা মামলার শিকার হয়েছেন।
হাসিনার স্বৈরশাসনে এদেশে সব দল মতের একটাই ব্যানার ছিলো আর সে-ই ব্যানারের নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৪ এর সে-ই অসহযোগ আন্দোলনের সময় বিএনপির ১৩৩ জন কেন্দ্রীয় নেতাদের আটক করার পরও পুলিশ হণ্য হয়ে একজনকেই খুজতো,অজ্ঞাত স্থান থেকে যার একেকটা ঘোষণায় পুরো বাংলাদেশ অচল হয়ে যেতো;সরকারের রথীমহারথীরা মনে করতো তোরাবেরা পাহাড় থেকে এসব ঘোষণা আসতো তিনিই একজন সালাউদ্দিন আহমেদ।
হাসিনা পতনের আগে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি সালাউদ্দিন আহমেদ।
হাসিনা আমলে মির্জা ফখরুল আর সালাউদ্দিন আহমেদকে মৌলবাদী আইএসের এজেন্ট বলে ট্যাগিং করা হতো আর হাসিনা পতনের পর মির্জা ফখরুল আর সালাউদ্দিন আহমেদকে ইসলাম বিরোধী এবং র এজেন্ট বলে ট্যাগিং করা হচ্ছে।
যারা এসব ট্যাগিং করছে তাদের এই মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমেদের জ্ঞান কিংবা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারেকাছেও নাই।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঐতিহাসিক মুহুর্তেই আজ আরো একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবেন।
উপরোক্ত ছবিটি সে-ই ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো।সেইসঙ্গে মির্জা ফখরুল আর সালাউদ্দিন আহমেদের সাথে মনস্তাত্ত্বিক অদৃশ্য দ্বন্দ্ব আছে বলা পেইড বুদ্ধিজীবীদের সকল সমাচারেরও সমাপ্তি হয়ে গেছে।
ছাত্র রাজনীতি থেকে সিভিল সার্ভিস তারপর বাংলাদেশের রাজনীতির মহানায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ

লেখা -আকবর হোসেন
জাতীয়তাবাদি প্রচার দল।
Leave a Reply