1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যুক্তরাষ্ট্র-কানাডায় ৩ দিনে ‘প্রিয়তমা’র আয় ৪৪ হাজার ডলার! - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-কানাডায় ৩ দিনে ‘প্রিয়তমা’র আয় ৪৪ হাজার ডলার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৭৯ Time View

প্রতিনিধি শামছুল আলম :হলিউড সিনেমার দাপটের মাঝেও কানাডা ও যুক্তরাষ্ট্রের থিয়েটারে ভালো ব্যবসা করছে বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা।’ মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি  ৪৪ হাজার ডলার গ্রস আয় করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব এ তথ্য জানিয়েছেন।

অলিউল্লাহ সজীব বলেন, ‘হলিউড সিনেমার পিক সামার মৌসুম হওয়ার কারণে ৭ জুলাই ‘প্রিয়তমা’ ৪২টি হলে কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছে। প্রথম তিন দিনে সিনেমাটি  ৪৪ হাজার ডলার গ্রস আয় করে ফেলেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং। দর্শকের চাপে নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। ৪টির জায়গায় ৭টি শো চালিয়েছে একদিন।

তিনি বলেন, ‘মিশিগানের এএমসি জন আর ১৫-এ তো প্রথম দিন থেকেই শো সোল্ড আউট হয়ে যাচ্ছে। কানাডার টরন্টোতেও চলছে ‘প্রিয়তমা’ দেখার উৎসব। এখানে ‘প্রিয়তমা’র এমন দুর্দান্ত সাফল্য একটা বড় ঘটনা। এ ছাড়া নর্থইস্ট ফিলাডেলফিয়ার বেনসালেমের এএমসি নেশামিনি ও গ্রেটার লস অ্যাঞ্জেলেসের এএমসি ফুলারটনে দারুণ যাচ্ছে সিনেমাটি।

সবচেয়ে ভালো খবর হচ্ছে, এ সবগুলো হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে প্রিয়তমা।’ 

বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী এক শ একান্নটি হলে চলছে ঈদের সবচেয়ে আলোচিত এই সিনেমা।

‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কলকাতার ইধিকা পাল।

প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো সিনেমা হল বাংলাদেশের সিনেমা পোস্টার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করল  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি