1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার অভিযানে জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ - Skbanglatv.com
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার অভিযানে জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৬০ Time View
প্রতিনিধি রিমেল ফকির :রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে অগ্নিনির্বাপন, আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কাজে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিনির্বাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করছেন। আইজিপির নির্দেশে পুলিশ অফিসার ও ফোর্স সবাই মিলে একযোগে দায়িত্ব পালন করছেন।
আজ শনিবার ভোরে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসের কাজে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য দায়িত্ব পালন করছেন।
পুলিশ সদস্যরা নিজ দায়িত্বের পাশাপাশি মানবিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজ কাঁধে বহন করে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে পুলিশের ওয়াটার ক্যানন।
এছাড়াও, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশেপাশের এলাকার যানজট নিয়ন্ত্রণ এবং যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি