1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিক্ষার্থীদের দাবি ও পরীক্ষা নিয়ে যা বললেন বুয়েটের ভিসি - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের দাবি ও পরীক্ষা নিয়ে যা বললেন বুয়েটের ভিসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২০২ Time View

প্রতিনিধি মাখন মিয়া

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) সত্য প্রসাদ মজুমদার বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা যে দাবি করেছে, সেটি সত্য কি না- তা যাচাই করতে হবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যাচাই করবে। তথ্য সংগ্রহ করবে।

রোববার দুপুরে বুয়েটে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুয়েট ভিসি বলেন, যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু কেউ অপরাধ না করলে তাহলেও ব্যবস্থা নিতে হবে। সুতরাং সঠিক তথ্য জানার জন্য তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন বিষয়ে জানতে চাইলে ভিসি বলেন, পরীক্ষা চলমান (ওপেন) আছে। পরীক্ষা শিক্ষাপঞ্জি অনুযায়ী চলবে। যদি কেউ পরীক্ষা না দেয়, তাহলে সেটা তার নিজস্ব ব্যাপার। আমরা চাইব, তারা (আন্দোলনকারী শিক্ষার্থী) পরীক্ষা অব্যাহত রাখুক, যাতে ক্যারিয়ার নষ্ট না হয়।

বুয়েটে ছাত্র-রাজনীতি চালুর বিষয়ে ছাত্রসংগঠনের দাবির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বুয়েট ভিসি বলেন, তখন (২০১৯ সালে আবরার ফাহাদ হত্যা) যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত (ছাত্র-রাজনীতি বন্ধ) নেওয়া হয়েছিল। শিক্ষক-শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা যদি এখন পরিবর্তন করতে হয়, তাহলে তাদের আবার উদ্যোগী হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি