নিজস্ব প্রতিবেদক:
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা মহোদয়ের সাথে হোসেনপুর উপজেলা প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, হোসেনপুর উপজেলা সাংবাদিক ঐক্য ফোরাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে হোসেনপুর প্রেসক্লাব, হোসেনপুর মডেল প্রেসক্লাব, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব, হোসেনপুর পৌর প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যান্য সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সাংবাদিক নেতারা দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সচেষ্ট থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা উপস্থিত সকল সাংবাদিকদের বলেন, আপনারা এমন সংবাদ প্রকাশ করুন যাতে জাতি ও রাষ্ট্র উপকৃত হয়।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধরনের গুজব যেন তৈরি না হয় এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply