1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হলো - Skbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

হোসেনপুরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরা হলো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২২১ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে হোসেনপুর  উপজেলা সমাজ সেবার  উদ্যোগে পৌরসভার পশ্চিম দ্বীপেশ্বর ও আড়াইবাড়িয়া  ইউনিয়নের ধুলজুরি গ্রামে  সাধারণ জনগণকে নিয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১৩ জানুয়ারি) বেলা ২টায়  এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এহছানুল হক এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান খান উপপরিচালক কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল্লাহ সহকারী পরিচালক কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়, শাহনাজ পারভীন সহকারী পরিচালক কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়।
এছাড়াও উপজেলা সমাজসেবা দপ্তরের বিভিন্ন  কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন ভাতাভোগী নারী – পুরুষ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি উপপরিচালক কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় কামরুজ্জামান খান
বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার নির্দেশনায় সারা দেশে উঠান বৈঠকের মাধ্যমে গণভোট ২০২৬ সম্পর্কে জনসচেতনতা তৈরির কার্যক্রম চলছে। জনগণকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব বোঝানোই এ সভার মূল উদ্দেশ্য। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠন, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোটের বিধান কার্যকর করা হবে। এছাড়া বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষ গঠনের সুযোগ তৈরি হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, ইন্টারনেট সেবা বন্ধ না করার মৌলিক অধিকার সংরক্ষণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়েও আলোকপাত করা হয়েছে।”
সভায় বক্তারা বলেন, “‘হ্যাঁ’ ভোট দিলে পরিবর্তনের সুফল পাওয়া যাবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি