1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে কৃষকদের নিয়ে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

হোসেনপুরে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৬ Time View
মাখন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হারুন অর রশিদ,অতিরিক্ত উপ-পরিচালক ইমরুল কায়েস,অতিরিক্ত উপ-পরিচালক শাহীনুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম মুর্শেদ মৃধা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন,যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াগ হোসাইন উজ্জল,পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা,অতিরিক্ত কৃষি অফিসার মাছুমা আক্তার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে )হোসেন উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাবসহ  কৃষক মাঠ স্কুলের  কৃষক-কৃষাণী,গণমাধ্যমকর্মী,মসজিদের ইমাম,জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা অধিক ফলন উৎপাদন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ,পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি