1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে জমি দখল চেষ্টার অভিযোগ, পরিবারের লোক নিরাপত্তা নিয়ে শঙ্কা। - Skbanglatv.com
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

হোসেনপুরে জমি দখল চেষ্টার অভিযোগ, পরিবারের লোক নিরাপত্তা নিয়ে শঙ্কা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ Time View

প্রতিনিধিঃ মাখন মিয়া

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বসতবাড়ি ও জমি জোরপূর্বক দখলের চেষ্টার মোঃ আবেদ আলী বাদী  হয়ে গত ১৯/১/২৬ইং তারিখে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে ১৪৪/১৪৫ ধারা একটি মামলা করে। মামলা নং ১২৭/২৬ইং।
অভিযোগে  ভুক্তভোগী মোঃ আবেদ আলী দাবি, প্রভাবশালীদের হুমকি-ধামকিতে পরিবার নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুড়িয়ামারা মৌজায় অবস্থিত এসএ ৩৩৩ ও আরএস ৫৯৪ দাগভুক্ত মোট ০৬ শতাংশ জমি ভুক্তভোগীর পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ঢাকায় অবস্থান করায় এবং সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে সেই সুযোগ কাজে লাগিয়ে একই এলাকার কতিপয় ব্যক্তি উক্ত জমি দখলের চেষ্টা শুরু করে।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা মো: সোহাগ উরফে ইয়াবা সোহাগ, হোসনা, তাসলিমা, নাসিমা নাদিরা গংরা মিলে  দা, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় এবং ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ভুক্তভোগী মোঃ আবেদ আলী
আরও জানান, অভিযুক্তরা ইতিপূর্বেও জমির একটি অংশে অবৈধভাবে ঘর নির্মাণ করেছে এবং সুযোগ পেলে পুরো জমি দখল করে নেবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।
এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের কাছে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি