1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে পৌর স্থাপনা নির্মানের নকশা অনুমোদন ও ভবনের গুনগত মান নিশ্চিতকরণ কমিটির সভা - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

হোসেনপুরে পৌর স্থাপনা নির্মানের নকশা অনুমোদন ও ভবনের গুনগত মান নিশ্চিতকরণ কমিটির সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

প্রতিনিধি জুবায়ের বয়ান কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকায় ইমারত নির্মানের লক্ষ্যে নকশা অনুমোদনের জন্য দাখিলকৃত আবেদনগুলো যাচাই বাছাই পুর্বক অনুমোদন দেওয়ার উদ্দেশ্যে হোসেনপুর পৌরসভার ইমারত/স্থাপনা নির্মানের নকশা অনুমোদন ও ভবনের গুনগত মান নিশ্চিতকরন কমিটির সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার, ৫ ফেব্রুয়ারি বিকালে হোসেনপুর পৌরসভার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক  ফরিদ-আল-সোহান।  তিনি বিশ্ব এজতমার দায়িত্বে থাকায় ভার্চুয়ালি এই সভার কার্যক্রম পরিচালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন ইন্সটিটিউশান অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশের প্রতিনিধি প্রকৌশলী মিন্টু কুমার সরকার, ইন্সটিটিউশন অব আর্কিটেক্টস বাংলাদেশ এর প্রতিনিধি স্থপতি মাহমুদুল হক সজীব , ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এর প্রতিনিধি রেদোয়ান আহমেদ, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যলয়ের প্রতিনিধি জি এম নজরুল ইসলাম , হোসেনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব- স্টেশন অফিসার মো. শামছুল হক, কিশোরগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত নগর পরিকল্পনাবিদ জনাব মো. মিজানুর রহমান, হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালীব মোর্শেদ, পৌর নির্বাহী কর্মকর্তা একেএম হাবিবুল্লাহ , পৌরসভার সহকারী প্রকৌশলী মো.শেখ ফরিদসহ পৌরসভার অন্যান্য শাখার কর্মকর্তাগণ।

সভায় প্রণীত নকশাগুলোর উপর ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এবং ন্যাশনাল বিল্ডিং কোড ১৯৯৩ এর বিধিবিধানের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং ইমারত নির্মাণকালীন সময় গুণগতমান নিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি