1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Skbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

হোসেনপুরে বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ Time View
জুবায়ের বয়ান প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ১নং জিনারী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমান অর্থের বিনিময়ে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জিনারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের একাংশ।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায়  উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজারে বিএনপির কার্যালয়ে  আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিনারী ইউনিয়ন বিএনপির
সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও বর্তমান সভাপতি প্রার্থী ফখরুল আলম খান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার,আরেক সাধারণ সম্পাদক প্রার্থী আবু হানিফ।
লিখিত বক্তব্যে তারা বলেন, দ্বি-বার্ষিক সম্মেলনে প্রতি ওয়ার্ডে ৯ জন করে ভোটার থাকার কথা থাকলে নিয়ম বহিভূর্ত ভাবে প্রতি ওয়ার্ড থেকে ১৩ জন করে ভোটার নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচনের দিন। একজন মৃত ভোটারের জায়গায় তার ছেলেকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এছাড়াও নির্বাচনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থের বিনিময় হয়েছে। পরে, এ নির্বাচন বাদ দিয়ে পুনরায় সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার উদ্দিন খান তসলিম, যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, বিএনপি নেতা আমিনুল মেম্বার,আবু মুসা আকন্দসহ জিনারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুইশতাধিক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি