1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বিএনপির বিজয়ী প্রার্থীদের সংবাদ সম্মেলন - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

হোসেনপুরে বিএনপির বিজয়ী প্রার্থীদের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View
মাখন মিয়া প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন বিএনপি’র পরাজিত প্রার্থীদের সংবাদ সম্মেলনের প্রতিবাদে একই ইউনিয়নের বিএনপির বিজয় প্রার্থীরা সংবাদ সম্মেলন করে তাদের বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দলের হাইকমান্ডের নিকট জরুরি প্রতিকার দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন বাহার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার জানান,গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় জিনারী ইউনিয়নের হাজিপুর বাজারে পরাজিত প্রার্থী ফখরুল আলম গংরা কাল্পনিক,ভিত্তিহীন,অসত্য, মিথ্যা, বানোয়াট এবং সংগঠনবিরোধী সংবাদ সম্মেলন করেন।তারা সংবাদ সম্মেলনে মিথ্যা, ভিত্তিহীন ও সংগঠন বিরোধী কথাবার্তা বলেন, যা সম্পূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্রের পরিপন্থী। তাই সংগঠন বিরোধী কার্যকলাপের ব্যাপারে জিনারী ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে তাদের বহিষ্কারসহ সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান ওই সংবাদ সম্মেলন থেকে। উল্লেখ্য,গত শনিবার (৭ ডিসেম্বর)বিকেলে জিনারী ইউনিয়ন পরিষদ মাঠে জিনারী ইউনিয়নে জাঁকজমকপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে গোপন ভোটের মাধ্যমে ৬৯ ভোট পেয়ে মো. বাহার উদ্দিন বাহার সভাপতি, ৫৬ ভোট পেয়ে মো. বাবুল মিয়া
সাধারণ সম্পাদক, ৭২ ভোট পেয়ে আলম সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (৯ নভেম্বর) রাতে হাজীপুর বাজার বিএনপি কার্যালয়ে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
এ সময় জিনারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আহবায়ক সোহরাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বাচ্চু,বিএনপি নেতা আকরাম হোসেন মড়ল, নজরুল ইসলাম,ইসমাইল হোসেন আকন্দ, আকরাম হোসেন ভূইয়া,মজনু মিয়া,
মোস্তাফিুজর রহমান কাজল, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, মোস্তফা মির্জা, আনাস মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি