হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জে হোসেনপুর যুব সমাজের বিরাট একটা অংশ এখন মাদকাসক্তে জড়িয়ে পড়েছে। শুধু মাদকের টাকা যোগাড় করতে নেশায় আসক্তরা এখন জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকান্ড গ্রাম-গঞ্জে প্রায়ই ঘটছে দিনদুপুরে চুরির ঘটনা। দিন দিন এ অবস্থা যেন বেড়েই চলেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ছাড়াও সমাজের উঠতি বয়সের অনেকে নেশার টাকা যোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এতে করে অভিভাবকদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে। অনেক অভিভাবক নেশায় আসক্ত সন্তানদের সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন বলে গেছে। জানা গেছে, সন্ধ্যা নামলেই মাদকের আড্ডা বসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্পষ্টে মোড়ে মোড়ে।
পৌর এলাকার ধুলজুরী গ্রামে বিভিন্ন স্পষ্টে মাদক কারবারি রবিউল, রাজন, হেলাল,ফজলু সহ বিভিন্ন স্পষ্টে গিয়ে বিক্রি করে থাকে। এমনকি তাদের বিরুদ্ধে একাধিক মাদক এর মামলা রহিয়াছে পৌর সভার সংলগ্ন সমর দোকান হইতে আবুল মেম্বারের বাড়ি পযন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকদ্রব্য বিক্রির স্পটগুলোতে মাঝে মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করলেও কেবল সাক্ষীর অভাবে আইনের ফাঁকফোকরে তারা বেরিয়ে যায়। এরপর আবারও জড়িয়ে পড়ে।
Leave a Reply