1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ‘মাদক সম্রাট’ রতনের বাড়িতে পুলিশের অভিযান, টের পেয়ে আসামী পলাতক। - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

হোসেনপুরে ‘মাদক সম্রাট’ রতনের বাড়িতে পুলিশের অভিযান, টের পেয়ে আসামী পলাতক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৩৫ Time View
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ এডিশন
​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পৌর এলাকার কাইছমা গ্রামে মাদক সম্রাট হিসেবে পরিচিত রতন মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে হোসেনপুর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রতন মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
​হোসেনপুর থানা সূত্রে জানা গেছে, পৌর এলাকার কাইছমা গ্রামের রতন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন এর  সুনির্দিষ্ট নির্দেশে রবিবার ২৬-১০-২০২৫   এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রতনের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
​পুলিশের দলটি রতনের বাড়ির কাছাকাছি পৌঁছালে সে কোনোভাবে অভিযানের বিষয়টি টের পেয়ে যায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সদস্যরা বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালালেও রতন মিয়াকে আটক করতে পারেনি।
​এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই মোশাররফ হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ওসির স্যারের নির্দেশে আমরা কাইছমা গ্রামে মাদক ব্যবসায়ী রতনের বাড়িতে অভিযান চালাই। কিন্তু আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
​পুলিশ জানিয়েছে, হোসেনপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি