1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত। - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

হোসেনপুরে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানাতে কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫শে সেপ্টেম্বর  বিকাল ৩টায় উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নে গাংগাটিয়া জমিদার বাড়ি সংলগ্ন এ জনসভার আয়োজন করা হয়।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশক্রমে সারাদেশে (২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে জনসভা ও র‍্যালির আয়োজন চলছে।
এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- মোঃ আমির হামজা  ময়মনসিংহ বিভাগীয় সেচ্চাসেবক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন  – আঃ হাকিম কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি,মোঃ শাহীন আলম কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির  মৎস্য জীবি ফ্রন্টের সভাপতি,
মো: মেনু ভূইয়া কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক, মদিনা আক্তার কিশোরগঞ্জ জেলা   জাকের পার্টির মহিলা বিষয়ক সভাপতি,
মুক্তার হোসেন হোসেনপুর উপজেলার সভাপতি, অন্যান্যদের মধ্যে আরও  বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা নেতৃবৃন্দ – নাছির উদ্দীন নান্নু, মাসুদ মিয়া, নাজমুল হক, আলাল মিয়া,ফাইজুল মিয়া,বাবুল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা, বিভাজন ও সহিংসতা জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই ইসলামের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ ও এহসানের আলোকে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবতার রাজনীতি করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।
জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখা এবং জনগণকে ইসলাম, ঈমান ও এহসানের আলোকে ঐক্যবদ্ধ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি