1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২০২ Time View
মাখন মিয়া
(হোসেনপুর, কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুরে ৬টি ইউনিয়নে ঈদুল আজহা  উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কোন অনিয়ম ছাড়াই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার    সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ ঘুরে সরেজমিনে দেখা যায়, চাল বিতরণকালে সিদলা ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ হামিম রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সিদলা ইউনিয়ন পরিষদ সচিব মোছাঃ কোহিনূর, সিদলা ইউপি সদস্য জনাব সোহাগ মিয়া  মোহাম্মদ  কামাল উদ্দিন, মোঃ সোহাগ, তাইজুল ইসলাম এর উপস্থিতিতে উপকারভোগী প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এছাড়া চালের ওজন মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করা হয়। একটি বালতিতে ১০কেজি পরিমান পরিমাপ করে চাল বিতরণ করা হয়।
একাধিক উপকারভোগী জানান, প্রত্যেক দরিদ্র উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। বালতিতে মেপে চাল দেওয়া হয় তাই এতে ২০০ থেকে ৫০০ গ্রাম কম/বেশি হতে পারে।
পরে আমরা দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউপি সচিব ও ইউপি সদস্যদের সামনে মেপে দেখা যায়, একটিতে ১০ কেজি এবং অপরটিতে ৯কেজি ৮৫০০গ্রাম চাল বিতরণ করা হয়।
পরবর্তীতে জিনারী ইউনিয়নে গিয়ে দেখা যায়, ট্যাগ অফিসার মোঃ এহছানুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম রুহিত, ইউপি সচিব মোঃ বোরহান উদ্দিন, অন্যান্য ইউপি সদস্যদের উপস্থিতিতে ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণ করা হয়।
গোবিন্দপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, , চেয়ারম্যান এড. সাইদুর রহমান ও উদ্যোগক্তা মোঃ তাজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মালেক, আব্দুর রাশিদ, , অন্যান্য ইউপি সদস্যদের উপস্থিতিতে ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণ করা হয়। সরজমিনে   ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন হোসেন পুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব
এসংক্রান্ত তথ্য সংগ্রহকালে হোসেনপুর  উপজেলার জুবায়ের বয়ান 7 ও ক্যামেরায় ছিলেন সাংবাদিক নাঈম, মাখন লাল ও ছিলেন। সাংবাদিকদের সাথে ট্যাগ অফিসারগণ, ইউপি সচিব ও ইউপি সদস্যদের সৌহাদ্যপূর্ণ আচরণ লক্ষ করা গেছে।  ট্যাগ অফিসার মোঃ এহসানুল হক মিলন বলেন, সরকার কর্তৃক গরীব দুঃখী মানুষের মাঝে ঈদুল ফিতরের উৎসবকে সবার সামর্থের মধ্যে থেকে উপভোগ করার জন্য ভিজিএফের চাল বিতরণ করা হয়। আমরা এখানে উপস্থিত থেকে চাল বিতরণে কোন অনিয়ম যেন না হয় তা সুষ্টুভাবে তদারকি করতেছি। ইউপি পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিবগণ অক্লান্ত পরিশ্রম করে ভিজিএফের চাল বিতরণ করে যাচ্ছেন।
এছাড়া হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে ইদুল আজাহারও উপলক্ষে ভিজিএফের চাল যেন সুষ্ঠু, সুন্দর ও সঠিক পরিমানে বিতরণের জন্য তদারকি করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও হোসেনপুর উপজেলা এসিল্যান্ড ফরিদ আল সোহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি