
প্রতিনিধি তারেক আহম্মেদ হেলাল :কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা ২নং সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামের বাসিন্দা মৃত নয়াব আলী ফকিরের ছেলে জহিরুল ইসলাম রতন মিয়ার বাড়ীতে গত ১৬/০৩/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় ডাকাত দলের অতরক্তি হামলা। এব্যাপারে স্থানীয় লোকজনের মুখে জানতে পারা যায় যে ডাকাত দল দেশীও অস্ত্র দিয়ে রতনকে মারধর করে এবং রতনের ডান হাতে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।
ডাকাতরা রতনের ঘর থেকে নগদ ৬০,০০০/- ( ষাট হাজার) টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে পালিয়ে যায় ।
ডাকতরা রতনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে এলাকাবাসীর কাছে জানা যায়। এলাকাবাসী আরও জানায় যে রতন মিয়া কিশোরগঞ্জ জেলা মানবাধিকার কর্মী তিনি একজন সহজ সরল মানুষ।
তাছাড়া এলাকাবাসী আরও জানায় যে হোসেনপুর চরের মধ্যে কিছু সংখ্যক লোকজন প্রায় সময় দলবদ্ধে অন্যান্য এলাকায় বেআইনী ভাবে অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাতি করে থাকে। ডাকাতদের বিরুদ্ধে একাদিক মামলা মোকাদ্দমা আছে।
এই বিষয়ে রতন মিয়ার স্ত্রী বাদি হয়ে হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।
© All rights reserved © 2022
Leave a Reply