প্রতিনিধি মোঃ আল মামুন
বিসমিল্লাহির রাহমানির রাহিম!
প্রিয় দেশবাসী, হোসেনপুর পৌর বিএনপি’র সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির যে মহৎ শিক্ষা আমরা লাভ করেছি, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতর শুধু আনন্দের নয়, এটি ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। আসুন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত ঈদের সৌন্দর্য রচনা করি।
তারুণ্যের অহংকার, আগমী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অবিভক্ত ঢাকা সিটিকর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী জননেতা মির্জা আব্বাস, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মির্জা খোকন ভাই, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শরিফূল আলম ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম মাজার ভাইয়ের দিকনির্দেশনায় বিগত ১৬/১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা লড়াই সংগ্রাম করেছি, তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।
ঈদ হোক সাম্য, সৌহার্দ্য ও ভালোবাসার প্রতীক
এ,কে,এম শফিকুল হক (শফিক)
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
হোসেনপুর পৌর শাখা।
Leave a Reply