1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Skbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

হোসেনপুর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View
,কে,এম, মিজানুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন  উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৭/০২/২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় হোসেনপুর  উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব ফরিদ আল সোহানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হোসেনপুর  উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা মহোদয়।
সভাপতি মহোদয় বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলাদেশের মানুষ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। মাতৃভাষার অধিকার আদায়ের জন্য সালাম, রফিক, বরকত, জব্বারসহ  নাম না জানা আরও অনেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাঁদের  আত্মত্যাগের ফলেই বাংলাভাষা  আজ রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। ভাষা শহীদদের স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁদের আদর্শ ধারণ করা আমাদের দায়িত্ব। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভাষা ও সংস্কৃতির বিকাশে কাজ করা উচিত, যেন তাাঁদের আত্মত্যাগ বৃথা না যায়। তিনি জুলই-আগষ্ট অভ্যুথানে নিহত ছাত্র-জনতাসহ সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধাঞ্জলি জানানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে সুশৃঙ্খলভাবে শহিদ মিনারে ফুল দিতে হবে। শহিদ মিনারে প্রবেশ মুখে যেন কোন প্রকার বিশৃঙ্খল পরিস্তিতির  সৃষ্টি না হয় সে বেপারে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখবেন। সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করা এবং বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে ও লিখতে পারার প্রতি গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা কৃষি অফিসার এ,কে,এম শাহজাহান কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব লিমন বোস, উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ মোফাজ্জল হক, উপজেলা শিক্ষা অফিসার (চ.দা.) মোঃ নুরুল ইসলাম, উপজেলা  একাডেমিক সুপারভাইজার জনাব রওনক জাহান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক জনাব শফিকুল ইসলাম কাঞ্চন, আবু বক্কর সিদ্দিক বাক্কার, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, পৌরবিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, বিশিষ্ট শিক্ষাবিদ হোসেনপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব) এবিএম ছিদ্দিক চঞ্চল, হোসেনপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ,কে,এম, মিজানুল হক, সাধারণ সম্পাদক এস,কে শাহীন নবাব, হোসেনপুর  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন মানিক, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি