1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর রিপোর্টার্স ইউনিটি (এইচআরইউ) কর্তৃক যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত। - Skbanglatv.com
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

হোসেনপুর রিপোর্টার্স ইউনিটি (এইচআরইউ) কর্তৃক যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪৭ Time View

প্রতিনিধি আজাহারুল হক

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হোসেনপুর উপজেলা প্রশাসন কাজী নাহিদ ইভা ও সহকারী ভূমি কর্মকর্তা ফরিদ আল সোহান।
বুধবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে কুড়িঘাট স্মৃতিসৌধে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সকল সরকারী, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন/প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে হোসেনপুর কুড়িঘাট বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও সহকারী ভূমি কর্মকর্তা ফরিদ আল সোহান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং সরকারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সমূহ।
মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন হোসেনপুর  রিপোর্টার্স ইউনিটি সভাপতি এ,কে,এম মিজানুল হক, সাধারণ সম্পাদক এসকে শাহীন নবাব, সাংবাদিক বুলবুল মিয়া, আল মামুন, নাঈম ইসলাম সিরাজি, নূরুজ্জামান, মোঃ বয়ান, মোঃ জাকারিয়া আলম প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জনাতে সেখানে বাংলাদেশ পুলিশ হোসেনপুর থানার চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান।
পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, হোসেনপুর পৌর প্রশাসন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, হোসেনপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে বীর শহীদদের প্রতি দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি